উসূলুল ফিকহ্

Original price was: 300৳ .Current price is: 150৳ .
শায়খ তাকীউদ্দিন আন নাবহানী রহ.’ রচিত ‘আশ-শাখসিয়্যাতুল ইসলামিয়াহ্-৩য়’ এবং আল্লামা ‘আতা আবূ আর রাশতা’ প্রণীত ‘তাইসীরুল ওয়াসূল ইলাল উসূল’ গ্রন্থের অনুকরণে শায়খ মুহাম্মাদ আলী সংকলিত ‘উসূলুল ফিকহ্’ এর বাংলা অনুবাদ আর কয়েকদিনের মধ্যেই পাঠকদের হাতে আসছে আলহামদুলিল্লাহ।

মুসলিম উম্মাহর দ্বিতীয় পূণর্জাগরণ নিঃসন্দেহে কেবলমাত্র ইসলামের বুনিয়াদের উপরই হতে পারে। কিন্তু এ বিষয়টি প্রত্যেক মুসলমানের কাছে এই দাবী করে যে, মুসলিমগণ ইসলামকে একটি পূর্ণাঙ্গ ও একমাত্র জীবনাদর্শ হিসেবে মনে প্রাণে গ্রহণ করবে। যেহেতু মুসলিমগণ শুরু থেকেই বিশ্বাসগতভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত, তাই মুসলমানদের জীবনের বিভিন্ন বিষয়সমূহের সঠিক ও সুন্দর সমাধান তখনই সম্ভব হবে, যখন তারা ইসলামী আক্বীদা-বিশ্বাস থেকে উৎসারিত ব্যবস্থার উপর পরিচালিত হবে।

আফসোস! এ বিষয়টি যথাযথভাবে না বুঝার কারণে আজ অনেক মুসলিম নিজেদের সমস্যার সমাধান পশ্চিমা জীবন ব্যবস্থার মাঝে খুঁজে বেড়াচ্ছে। পশ্চিমা ধ্যান-ধারণা অধিকাংশ মুসলমানদের চিন্তা-চেতনায় এতোই ব্যাপক ও সবগ্রাসী প্রভাব বিস্তার করেছে যে, এগুলো কেবল ‘দুনিয়াবি কার্যক্রম থেকে দ্বীনকে পৃথককারী’ (নাস্তিক-কম্যুনিস্ট) সেক্যুলারদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটা ঐ সকল লোকদের মাঝেও বিস্তৃত হয়েছে, যারা নিজেদেরকে ‘মডারেট মুসলমান’ বলে দাবী করে এবং অন্য লোকদেরকেও তাদের সেই ‘মডারেট ইসলাম’ -এর প্রতি আহ্বান করে। এর পাশাপাশি পশ্চিমাদের বিভিন্ন মতবাদকে ইসলামী স্বীকৃতি দেয়ার জন্য পাশ্চাত্যের ধ্যান-ধারণাকে মূলভিত্তি ধরে ইসলামের সাথে তার সম্পর্ক সৃষ্টি করার এক মহামারী সৃষ্টি হয়েছে। যা বিগত দেড়শত বছর যাবত রাষ্ট্রীয় প্রশাসনের নিবিড় সহায়তায় হয়ে আসছে। পাশ্চাত্যের স্বার্থ রক্ষায় নিয়োজিত এই সকল লোকদের কর্মকাণ্ড অনেকভাবেই পরিচালিত হচ্ছে।

এই উম্মাহ কেবলমাত্র তখনই এ সকল ষড়যন্ত্র থেকে মুক্তি পাবে, যখন তারা ইসলামী উসূল (বা মূলনীতি) এবং কুফরী উসূল (বা মূলনীতি)-এর মধ্যকার পার্থক্য সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে। আর এ বিষয়টা তখনই সম্ভব হবে, যখন উম্মাহ ইসলামী শরীয়তের মূল বিষয় তথা উসূলে ফিকাহ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে এবং তার গুরুত্বপূর্ণ নিয়ম-নীতিগুলোকে নিজের মধ্যে যথাযথ বাস্তবায়ন করবে।

সংস্কৃতি, বিনোদন, রাজনীতি

Original price was: 400৳ .Current price is: 200৳ .
মুসলিম উম্মাহর যুব-তরুণ সম্প্রদায়কে আজ বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। আজকের মুসলিম যুব সমাজকে লক্ষ্য করে বিভিন্ন বহুজাতিক কোম্পানি নীতি-নৈতিকতা বিবর্জিত ও চরিত্র বিধ্বংসী নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্পোরেট মিডিয়ার সহযোগিতায় তারা মুসলিম তরুণ-তরুণীর মধ্যকার হিজাব এবং পর্দাকে উঠিয়ে দেয়ার জন্য অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে। এক বোতল কোমল পানীয় থেকে শুরু করে চা-বিস্কিট ও চকোলেটের বিজ্ঞাপনেও তরুণ-তরুণীর অর্ধ-উলঙ্গ নাচ-ড্যান্সকে অবধারিত করে দিয়েছে। অথচ একটি সময় ছিলো, যখন মুসলিম সমাজে বিনোদনের নামে এমন অপসংস্কৃতির কথা কল্পনাও করা যেতো না। একটি সময় ছিল, যখন মুসলিমরা একটি অঞ্চলকে জালিমের নির্যাতন থেকে মুক্ত করাকেই শ্রেষ্ঠ অর্জন বলে মনে করতো। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ইসলামের অনুপম আদর্শের দাওয়াত নিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করত। একটা সময় ছিল, যখন মুসলিম মা-বোনেরা সাহাবায়ে কেরামের নামে তাদের আদরের সন্তানদের নাম রাখতেন। বক্ষমান 'সংস্কৃতি বিনোদন রাজনীত' বইটি মূলতঃ মুসলিম উম্মাহর বিরুদ্ধে কুফরী শক্তিগুলোর অপসাংস্কৃতিক ও অপরাজনৈতিক আগ্রাসন, উম্মাহর শ্রেষ্ঠ সন্তান মুসলিম তরুণ-যুবাদের নিয়ে ভাবনা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও বিষয়াবলীর উপর এবং বর্তমান বাস্তবতা ও চলমান ঘটনাপ্রবাহের আলোকে লেখা ৭১টি প্রবন্ধের একটি সংকলন। যার অধিকাংশই ইতোপূর্বে দৈনিক একুশে সংবাদ, পাক্ষিক মুক্ত আওয়াজ, মাসিক রাহমানী পয়গাম, কওমী আখবার, আলোর মিনারসহ বিভিন্ন মিডিয়া ও গণমাধ্যমে এবং অনলাইন প্লাটফর্ম সোনার বাংলাদেশ ব্লগ, কুরআনের আলো ডটকম, আজাদ নিউজ বিডি ডটকম, আমার বর্ণমালা, ওপেষ্ট, সামহোয়ার ইন ব্লগ ইত্যাদিতে প্রকাশিত হয়েছিল। এক মলাটে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ কলাম ও পোস্টগুলো আশাকরি অনেকেরই উপকারে আসবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সকলকে বোঝার ও আমল করার তাওফীক দিন। আমীন।