Uncategorized

ফারাবী রচনা সমগ্র – ১ম খণ্ড (পেপারব্যাক)

ফারাবী রচনা সমগ্র - ১ম খণ্ড (পেপারব্যাক)

ফারাবী রচনা সমগ্র – ১ম খণ্ড

আমাদের প্রিয়নবীএ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে। কিন্তু সুবহানাল্লাহ! এত বছর পরও রাসূলুল্লাহ এখনও সারা বিশ্বজুড়ে সর্বত্র কতো প্রাসঙ্গিক।

আজো বিশ্বব্যাপী নিতান্ত মুহাব্বত ও ভালোবাসায় আল্লাহর রাসূলের মুবারক জীবনাচার নিয়ে কত গবেষণা চলছে। কত ওয়াজ-মাহফিল, বক্তৃতা-সেমিনার-সিম্পোজিয়াম, প্রতি নিয়ত কত সহস্র বই-পুস্তক ও অভিসন্দর্ভ রচিত হচ্ছে। কত নাত-গজল ও কবিতা আবৃত্তি হয়। আবার কেউ কেউ নবীজী কে কেন্দ্র করে গতানুগতিক মীলাদ-মাহফিল কিংবা অন্য পন্থায়ও নিজেদের জীবিকা নির্বাহ করছেন!

অপরদিকে একশ্রেণির তথাকথিত নাস্তিক-মুরতাদ ও ইসলাম বিদ্বেষীরা আমাদের নবীজীকে নিয়ে কুৎসা রটনা, অশ্লীল লেখালেখি, তথ্য বিকৃতি করে নিজেদের পেট চালাচ্ছে। এই উসীলায় ইউরোপ-আমেরিকার এসাইলাম বাগিয়ে নিচ্ছে। সাদা চামড়ার দেশে ভালোভাবে জীবিকা নির্বাহ করছে।

তাদের এই লেখাগুলো যদি হিন্দুদের দেব-দেবী, গৌতম বুদ্ধদের নিয়ে হতো, তাহলে পশ্চিমা বিশ্ব তাদের দিকে ফিরেও তাকাতো না। কারণ পশ্চিমা বিশ্ব হিন্দুদের দেবদেবী, গৌতম বুদ্ধ, বোধিসত্ব এইসব সমালোচনামূলক লেখালেখির প্রতি কোন আগ্রহ বোধ করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *